২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাস ফেরত যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক, যিনি সৌদি আরব থেকে দেশে ফিরে লেবাননে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 12:17 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদরের কাউতলি এলাকায় একটি ফাঁকা স্থানে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত মনির হোসেন (২৭ ) জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী নজরুল ইসলামের ছেলে।

মনিরের মোবাইল ফোনের কোনো খোঁজ মিলছে না বলে জানান তিনি।  

নিহতের চাচা মুর্শেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে বাসায় ভাত খাওয়ার সময় একটি ফোন আসলে বাইরে যায় মনির। পরে আর ফেরেনি। সকালে জমিতে তার লাশ পাওয়া যায়।”

তিনি জানান, মনির তিন বছর সৌদি আরবে ছিলেন। তিন মাস হল দেশে ফিরেছেন। আবার লেবাননে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

কী কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।

কারা ও কেন মনিরকে খুন করেছে তা বের করতে তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তা আকুল চন্দ্র জানিয়েছেন।