২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যকে অনুদান

চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্যে জানে আলমের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে পুলিশ সদর দপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

নিহত পুলিশ সদস্য মো. জানে আলমের স্ত্রীর হাতে মঙ্গলবার অনুদানের টাকা তুলে দেন চট্টগ্রাম শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহামেদ মিয়া। 

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ মহাপরিদর্শকের নিজস্ব তহবিল থেকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

গত শনিবার ভোরে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ভাটিয়ারি ইমামনগর তালতলা ব্রিজ এলাকায় টহলের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জানে আলমকে চাপা দেয়।

শিল্প পুলিশের এএসআই জানে আলম ডেপুটেশনে দায়িত্ব পালন করতে সীতাকুণ্ডে গিয়েছিলেন।