একটি ইলিশের দাম ১৬ হাজার টাকা
মুন্সীগঞ্জের মাওয়ায় মঙ্গলবার একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
মাওয়া মৎস্য আড়তের পাইকার ভজন লাশ দাস জানান, এই মাছটি ধরা পড়েছে সুরেশ্বরের কাছে পদ্মা নদীতে।
সকালে মাওয়ার ছানা রঞ্জন দাসের আড়তে ২ কেজি ২শ গ্রাম ওজনের ইলিশটি আসে। রঞ্জন এটি বিক্রি করেন মাছ বিক্রেতা গয়া নাথ দাসের কাছে।
এটি মাওয়ায় এ বছরের সবচেয়ে বড় ইলিশ। এতবড় ইলিশের দেখা সচরাচর মিলে না বলে জানান তিনি।
