২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ২১টি স্বর্ণের বারসহ আটক ১ 

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে ২১টি স্বর্ণের বারসহ এক সিএন্ডএফ কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 03:39 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

মঙ্গলবার দুপুরে আটক নূরুল ইসলাম (৪৫) বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের বাবর আলি শেখের ছেলে।

তিনি বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ‘মহিউদ্দিন এন্ড সন্সের’ কর্মচারী বলে বিজিবি জানিয়েছে। 

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট আইসিপি বিজিবির টহলদল ভারতে যাওয়ার সময় তাকে আটক করে।

পরে তল্লাশি করে তার জুতার ভিতর থেকে ২১টি সোনার বার উদ্ধার করা হয়।

“উদ্ধার করা স্বর্ণের ওজন দুই কেজি ৪৪৮ গ্রাম, বাজার মূল্য এক কোটি টাকা।”

বিজিবি কর্মকর্তা আরও জানান, স্বর্ণগুলো কাস্টমসে জমা দেওয়া হবে। আটক নুরুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলাও করা হয়েছে।