নৌবন্দর সচল রাখতে প্রাকৃতিক জলাধার
নৌ বন্দরগুলোকে সচল রাখতে প্রাকৃতিক জলাধারসহ প্রয়োজনীয় স্থাপনা তৈরির বিধান রেখে বন্দর আইনের সংশোধনে সায় দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘দি পোর্টস (অ্যামেন্ডমেনট) অ্যাক্ট ২০১৫’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় ১৯০৮ সালের বন্দর আইন সংশোধন প্রস্তাব নিয়ে আসে মন্ত্রিসভায়।
সংশোধনের প্রস্তাবে বলা আছে, নৌবন্দরগুলোকে সচল রাখার জন্য কোনো স্থাপনা নির্মাণ করা হলে বা ইতিমধ্যে নির্মিত হয়ে থাকলে এই কার্যক্রম প্রাকৃতিক জলাধার আইন লঙ্ঘিত হবে না।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রাকৃতিক জলাধার আইন ২০০০’ আইনের বিধান অনুযায়ী ব্যতিত খেলার মাঠ, উম্মুক্ত স্থান, উদ্যান অথবা প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্র্রেণি পরিবর্তন যাবে না, অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না বা ব্যবহারের জন্য ভাড়া- ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না।
“প্রাকৃতিক জলাধার আইনে বলা আছে আপাতত বলবৎ অন্যান্য আইনে যা কিছু থাকুক না কেন এ আইনের বিধান প্রাধান্য পাবে, যাকে বলা হয় ‘ওভার রাইডিং ক্লজ’।”
এই জলাধার আইনে ওই বিষয়টা থাকায় নদী বন্দর সচল রাখার বিষয়ে দ্বন্দের সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনি মতামত নিয়ে সংশোধনী নিয়ে আসে।
“এই ‘ওভার রাইডিং ক্লজ’ এর ফলে পোর্টস অ্যাক্ট ১৯০৮ বাস্তবায়নে কোন কোন ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, এ আইনে সরকারকে নৌপথ সংরক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকার আরকেটি আইন করেছিল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অর্ডিনেন্স ১৯৫৬ সালে, এর আওতায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপথ কর্তৃপক্ষ গঠিত হয়।
“এ কর্তৃপক্ষ আইনের বলে গেজেট নোটিফিকেশন করে ২২টি নদী বন্ধর ঘোষণা করেছিল। এই নদী বন্দরগুলোকে কাযকর করতে আরো কিছু পদক্ষেপ নিতে হয় সেখানে ট্রার্মিনাল ভবন, গ্যাংওয়ে. জেটি ওয়াটার হাউজ, ল্যান্ডিং স্পেস ইত্যাদি করতে হয়। বিভিন্ন সময় তা করা হয়েছে আবার কিছু কিছু প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে এগুলো করার জন্য।”
সংশোধীত আইনে মূলত ১৯০৮ সালের মূল আইনের সাথে একটি ধারা সংযুক্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধীত আইনের ধারায় বলা আছে অন্য যে কোন আইনে যা কিছু থাকুক না কেন এখন যেটা বলা হচ্ছে তা প্রাধান্য পাবে।
“মূল কথা হলো নৌ বন্দরগুলোকে সচল রাখতে কোন স্থাপনা করেত একটি লিগ্যাল প্রোটেকশসন, অর্থাৎ নৌ বন্দরগুলোকে সচল রাখতে কোন স্থাপনা করলে কেউ যেন বলতে না পারেন প্রাকৃতিক জলাধার আইন লংঘিত হচ্ছে” বলেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এর খসড়া উপস্থাপন করে পরিকল্পনা বিভাগ। তবে মন্ত্রিসভা এই খসড়া নিয়ে কয়েকটি পযক্ষেবন দিয়েছে এবং আরো পযালোচনা করে তা মন্ত্রিসভার বৈঠনে নিয়ে আসতে বলেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
