২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী পালন

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান পাবনায় তার ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

আলোচনা সভা ও কেক কেটে সোমবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

পরিষদের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক।

সুচিত্রা সেনের জীবনীর উপর আলোচনায় অংশ নেন ড. এম আবদুল আলীম, সুচিত্রার স্মৃতিবিজরিত স্কুল পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মেহের সুলতানা, পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম, প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।

বক্তারা বলেন, সুচিত্রা সেন শুধু পাবনা নয়, সারা বাংলাদেশ তথা বাঙালির গর্ব।

তারা পাবনার কোনো একটি স্থান বা প্রতিষ্ঠানের নাম সুচিত্রার নামে নামকরণের দাবি জানান।