২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে কৃষি জমিতে বিদ্যুৎচালিত সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে, আহত হন তার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

ফকিরহাট থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার দুপুরে মৃত কাজী শাহাদাত হোসেন (৪৫) উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের প্রয়াত কাজী আরশাদ আলীর ছেলে।

শাহাদাতের ছেলে আহত রাসেল কাজীকে (২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম হাসান পলাশ বলেন, কাজী শাহাদাত তার ছেলেকে নিয়ে নিজের বোরো ধানের জমিতে যান। সেখানে জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ সময় পাশে থাকা ছেলে রাসেল তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। আশপাশের জমিতে থাকা অন্য কৃষকরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ছুটে এসে সেচ পাম্পের সংযোগ বন্ধ করলেও ঘটনাস্থলেই মারা যান শাহাদাত।