২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভাওয়াল বনে মিলল ২ শিশুর লাশ

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 03:33 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

আনুমানিক ৫/৭ বছর বয়সী ছেলে শিশু দুটির পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে উদ্যানের ৬ নম্বর গেইট থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলিপুকুরের পাশে গজারী বনে দুই শিশুর লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করে।

এসআই রফিকুল বলেন, শিশু দুটির একজনের পরনে কালো রংয়ের প্যান্ট ও লাল-সবুজ-কালো রংয়ের গেঞ্জি রয়েছে। অপর শিশুটিকে প্যান্ট ও কমলা রংয়ের গেঞ্জি পরিহিত অবস্থায় পাওয়া যায়।

শিশু দুটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।