চট্টগ্রামে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় বজ্রপাতে দুই জেলে নিহত এবং দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মো. কবির হোসেন ও মো. মফিজ উদ্দিন। তাদের বয়স আনুমানিক ৩০ থেকৈ ৩৫ এর মধ্যে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. একরাম উল্লাহ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকালে কর্ণফুলী নদীর পাড়ে অস্থায়ী তাঁবুতে বসে জাল সেলাইয়ের সময় বজ্রপাতে চার জেলে আহত হন।
স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কবির ও মফিজকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক পংকজ বড়ুয়া।
আহত সোনা মিয়া ও মো. হেলাল উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
