গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মুজিবুর রহমান (৪০) সিটি করপোরেশনের ইটাহাটা (কলাগাছিয়া) এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাস চালক ছিলেন।
জয়দেবপুর থানার এসআই রাশেদ ফজল জানান, রোববার সকাল ৮টার দিকে ইটাহাটা এলাকার নিজের বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মুজিবুর।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই রাশেদ জানান।
