২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হন অপর দুই আরোহী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার বিকালে এ দুর্ঘটনায় নিহত সোহবার হোসেন ( ২৫ ) ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আক্কাস আলির ছেলে। 

আহত মাহফুজুর রহমান ও বকুল হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার এসআই জাহিদ হোসেন জানান, তিন জন একটি মোটরসাইকেলে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন।

ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী বাজারের পাশে ঝিনাইদহগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে সোহরাবের মৃত্যু হয়।

বাসটি আটক করা যায়নি বলে জানান তিনি।