নদীর বুকে পানি নেই, চলছে আবাদ
পলি জমে, চর পড়ে ভরাট হওয়া নীলফামারীর অধিকাংশ নদ-নদী এখন চেনাই যায় না। ভরাট নদী দখল করে স্থানীয়রা করছে চাষাবাদ।
এরই মধ্যে অনেক নদ-নদীর নাম জেলার মানচিত্র থেকে মুছে গেছে। এক সময় অনেক স্রোতস্বিনী ছিল যেগুলোর নাম এখন সরকারের খাতায় নেই।
নীলফামারীতে অন্তত ৪০টি নদীর প্রবাহ থাকলেও মাত্র নয়টি নদীর তথ্য দিতে পেরেছে কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নীলফামারীর উপর দিয়ে তিস্তা, চাড়ালকাটা, বুড়ি তিস্তা, বুড়িখোড়া, ধুম, বামনডাঙ্গা, পাঙ্গাখেড়ুয়া, কুমলাই, নাউতারা, যমুনেশ্বরী, নলডাঙ্গা, ইছামতি, খড়খড়িয়া, বুলাই, দেওনাই, শালকী, খেরকাটি, যমুনেশ্বরী, চিকলীসহ ছোটবড় অন্তত ৪০টি নদ-নদী বয়ে গেছে। এগুলোর দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার।
স্থানীয়রা জানান, ২৫/৩০ বছর আগেও এসব নদীতে চলাচল করত বড় বড় পাল তোলা নৌকা। পানির অভাবে বছরের পর বছর পলি জমে ভরাট হয়ে যাওয়ায় নদীগুলো নাব্যতা হারিয়েছে।
ভরাট হয়ে ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে নদীর কূল ছাপিয়ে পানি ঢুকে পড়ছে লোকালয়ে।
সরেজমিনে দেখা যায়, কোনো কোনো নদীর ভেতর সুবিস্তৃত ধান ক্ষেত। দেখে বোঝার উপায় এগুলো নদী। এতে এক সময় চলাচল করত বড় বড় নৌকা।
কোনোটিতে নামমাত্র পানি থাকলেও নেই আগের মতো মাছ। ফলে নদীর উপর জীবিকা নির্বাহকারী মানুষগুলো হয়ে পড়েছে বেকার। নদী নির্ভর অনেকে এখন পেশা ছেড়ে দিয়ে অন্য কাজে ঝুঁকে পড়েছে।
এই বন্দরে বড় বড় পাল তোলা নৌকা, ছোট জাহাজ প্রতিদিন ভিড়ত। বন্দর ঘিরে শত শত মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করত। আজ সে ঘাট না থাকলেও জেলার মানুষের মুখে টুপামারী বন্দর আছে।
এখন আর সেই ঘাট নেই, নদীতে নৌকা তো দূরের কথা পানিও নেই। শুধু নামেই নদী রয়েছে, আক্ষেপ করে বলেন তিনি।
সবাই যার যার মতো এখন নদীর বুকে আবাদ করছে। নদীর জমি দখল করে চাষাবাদের মহোৎসব চলছে বলে জানান এ ইউপি চেয়ারম্যান।
“এখন আর সেই ঘাট নেই, নদীতে নৌকা তো দূরের কথা শুধু নামেই নদী রয়েছে। নদীতে পানিও নেই।”
একই গ্রামের বাসিন্দা মমিনুর রহমান (৫৮) বলেন, বছরের পর বছর নদীতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় আজ এই নদীর নামটা শুধু আছে। নামটি এখন আছে এলাকার মানুষের স্মৃতিতে।”
চারা নদীর সেতুর ঠিক নিচেই অন্তত চার বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন ওই গ্রামের মনছুর আলী।
তিনি বলেন, “কয়েক বছর ধরে এখানে আমরা ধান চাষ করছি। কোনোদিন পানি উন্নয়ন বোর্ড বা সরকারি কোনো অফিস থেকে কেউ এসে আমাদের আবাদ করতে নিষেধ করেনি।”
আরও অনেকেই যার যার মতো নদীর জমি দখল করে আবাদ করছে বলে দাবি করেন তিনি।
এছাড়া জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়নের আরাজী কাঁঠালী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া চাড়ালকাঠা নদী।
স্থানীয়রা জানিয়েছেন, এই নদীতে এখন হাঁটু পানিও থাকে না।
ওই নদীর তীরবর্তী হরিশচন্দ্রপাঠ গ্রামের সতেন্দ্র নাথ রায় (৫০) বলেন, “আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি নদীতে বড় বড় নৌকা চলাচল করত।”
বর্তমানে যেখানে সেতু রয়েছে তার মাত্র ৫০ গজ দূরে বকশিবাজার নামের একটি ঘাট ছিল। যেখানে বড় বড় নৌকা ভিড়ত।
কিন্তু বছরের পর বছর নদী খনন না করায় আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। সামান্য বর্ষাতেই পানি থৈ থৈ করে। বন্যা হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে।জমির ফসল নষ্ট হয়ে যায় বলে জানান তিনি।
পলি জমে নদীগুলো ভরাট হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষও।
প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় নদীগুলো খনন করা যাচ্ছে না বলে জানান নাম পাউবো কর্মকর্তারা।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মকছুদার রহমান বলেন, ২০০৪ সালের পর থেকে নদী ভরাটের জন্য কোনো বরাদ্দ না থাকায় নদীগুলো খনন করা যাচ্ছে না।
ফলে বন্ধ হয়ে যাওয়া এসব নদীর বুকে বোরো, ভুট্টা ও তামাকসহ নানা ধরনের ফসলের আবাদ করছেন কৃষকরা।
তিনি জেলার নয়টি নদ-নদীর তথ্য জানাতে পারলেও অন্যান্য নদ-নদীর সঠিক তথ্য তার কাছে নেই বলে জানান।
