শীতলক্ষ্যায় নৌকাডুবি: তরুণের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তরুণের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে নবীগঞ্জ এলাকা থেকে আল-আমিনের (১৯) লাশ উদ্ধার করা হয়।
আল-আমিন বন্দর উপজেলার চৌরাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপক্ষ সমঝোতা হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে আল আমিন নিখোঁজ হয়েছিলেন।
