২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলায় এক হত্যা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 03:09 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

নিহত মোহন শেখ (৬০) কুনিয়া ইউনিয়নের মাহমুদসী গ্রামের ‘কাওছার’ হত্যা মামলার সাক্ষী ছিলেন। তার বাড়িও একই গ্রামে।

মাদারীপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, সোমবার সকালে গ্রামের ইরির মাঠে সেচযন্ত্রের ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, মোহন শেখ রাতে সেচযন্ত্রের ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে চলে যায়।

সকালে তার ছেলে সেখানে গিয়ে মোহনের মৃতদেহ দেখে থানায় খবর দেন বলে জানান ওসি।