২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত

চট্টগ্রামের দামপাড়া এলাকায় কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলচালক তার বাবা আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 02:40 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

নিহত নাঈমা তারান্নুম (৮) চিটাগং পুলিশ লাইনস্ ইনস্টিটিউশনের চতুর্থ শ্রেণির ছাত্রী।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে নগরীর দামপাড়া এলাকার বাওয়া স্কুলের কাছে এ দুর্ঘটনা হয়।

আহত নাঈম আহামেদ (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন, “স্কুল শেষে বাবার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নাঈমা। এ সময় বাওয়া স্কুলের কাছে পেছন থেকে একটি কভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়।”

আশপাশের লোকজন বাবা ও মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।

দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি আটক করা হলে চালক পালিয়ে গেছে বলে জানান চকবাজার থানার পুলিশ পরিদর্শক আনোয়ার।