চট্টগ্রামে পুড়ল সাত বসতঘর-দোকান
চট্টগ্রামের ডবলমুরিং থানার পোস্তারপাড়া এলাকায় আগুন লেগে কয়েকটি বসত ঘর ও দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান জানান, রোববার ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই পাঁচটি বসত ঘর ও ওয়ার্কশপসহ বিভিন্ন ধরনের সাতটি দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সরোয়ার জানিয়েছেন।
