২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই সন্তানসহ মার লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই শিশু সন্তানসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 10:34 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

উপজেলার বড়দাখই গ্রামের একটি বাড়ি থেকে রোববার সকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে শিশু মুসা মিয়া (৬) ও মুসলিমা বেগমের (৫) লাশ উদ্ধার করে। বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মা রুমেনা বেগমের (৩৫) লাশ পাওয়া যায়।

ঘটনার পর থেকে রুমেনার স্বামী সৈয়দ উদ্দিনকে (৪৫) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

সৈয়দ খুন করে পালিয়েছে নাকি ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি লিয়াকত আলী জানিয়েছেন।

“এই ঘটনার সঙ্গে অন্য কারও হাত রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হবে,” বলেন তিনি।