২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তুলার গুদাম থেকে আগুনে পুড়ল ২০ ঘর

সাভারের আশুলিয়ায় একটি তুলার গুদাম থেকে আগুন লেগে পাশের শ্রমিক পল্লীর প্রায় ২০টি ঘর পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 02:22 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, শুক্রবার রাত ২ টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় জনৈক মান্নান ভূইয়ার তুলার গুদাম ও শ্রমিক পল্লীতে এ আগুন লাগে।

খবর পেয়ে ঢাকা ইপিজেড, সাভার, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে গুদাম ঘরে থাকা সব তুলা পুড়ে যায়। এছাড়া গুদামের পাশে থাকা শ্রমিক পল্লীর ২০টি টিনশেড ঘর পুড়ে যায়।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে অগ্নিনির্বাপক কর্মকর্তা হামিদ জানান।