খেলার মাঠেও সাম্রাজ্যবাদ: ছাত্র ফেডারেশন
সাম্রাজ্যবাদী আধিপত্য খেলার মাঠের জয়-পরাজয় নির্ধারণেও প্রভাব ফেলছে বলে দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শুক্রবার বিকেলে সাম্রাজ্যবাদবিরোধী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সমাবেশের সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মার্কিন-ভারত আধিপত্য শুধু আমাদের রাজনীতি নয়, শিল্প-সাহিত্য এমনকি খেলার মাঠে জয়-পরাজয়কেও নির্ধারণ করছে।
“সাম্রাজ্যবাদের সাথে আপসকামী নতজানু পররাষ্ট্র নীতির পরোক্ষ ফলাফল হল বর্তমান অস্থিতিশীল বাংলাদেশ।’’
তিনি আরো বলেন, তারুণরা এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভয়ানক পরিস্থিতির দিকে যাবে।
“আমরা চাই, বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করবে জনগণ।’’
এর আগে জাতীয় পতাকা মিছিল নিয়ে সংগঠনটির নের্তাকর্মীরা রাজু ভাস্কর্য থেকে শাহবাগের হয়ে আবার সেখানেই ফিরে এলে সমাবেশ হয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি আল জাহিদ ও তাহমিদা তানিয়া, সহ সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, দপ্তর সম্পাদক কাঁকন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোয়ার হোসেন মাসুদ ও মহানগর সভাপতি মিজান রহমান।
