২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর একজনের লাশ মিলল লক্ষ্মীপুরে

নোয়াখালীর চাটখিলের এক চা দোকানির লাশ পাওয়া গেছে পাশের জেলা লক্ষ্মীপুরে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত গোলাম মাওলা (৩২) নোয়াখালীর চাটখিল উপজেলার সোবাহানপুর গ্রামের মনু মিয়ার ছেলে। সোবাহানপুর বাজারে তার চায়ের দোকান রয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে চাটখিল সীমান্তবর্তী লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জামাল হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কাশিপুর গ্রামের জনৈক কাজি বাড়ির বাগানের সুপারি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের শরীরে মারধর ও ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।