২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বুধবার বিকালে সেনাপ্রধান বঙ্গভবনে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সেনা প্রধান।

রাষ্ট্রপতির সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আবদুল মান্নান হাওলাদার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন দূতকে দুই দেশের বাণিজ্যসহ দ্বি-পক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।

আবদুল মান্নান এসময় রাষ্ট্রপতিকে জানান বর্তমানে মরিশাসে প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে।