২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে বাসে আগুন

রাজধানীর নীলক্ষেত মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 03:55 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

নীলক্ষেত মোড়ে বইয়ের দোকানের পাশে বুধবার বিকালে বিহঙ্গ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ওসি এনায়েত হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিহঙ্গ পরিবহনের বাসটি মিরপুর থেকে যাত্রী নিয়ে বিকাল  সোয়া ৩টার দিকে নীলক্ষেত মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাতে আগুন দেয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে জানান তিনি।

তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়েছেন কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই সময়ে সারা দেশে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, যাদের অর্ধেকই আগুনে পুড়ে মারা গেছেন। এ সময় পোড়ানো হয়েছে কয়েক হাজার গাড়ি।