নারায়ণগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকচাপায় পথচারী এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
কাঁচপুর মহাসড়ক থানার ওসি মাহবুবুর রহমান জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, বেলা ১১টার দিকে ঢাকাগামী একটি ট্রাক পথচারী ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে ওসি জানান।
