২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শিয়ালের কামড়ে আহত ২৬

নেত্রকোণা পৌর শহরে শিয়ালের কামড়ে ২৬ জন আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

পৌর মেয়র প্রশান্ত কুমার রায় জানান, মঙ্গলবার সকালে শহরের ছোটবাজার, মোক্তারপাড়া, সাতপাই, উকিলপাড়া, চকপাড়া ও নাগড়া এলাকায় হঠাৎ শিয়ালের এ হামলা শুরু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, এসব এলাকায় বেশ কয়েকটি শিয়াল হামলা করতে থাকে। দুপুরের দিকে মোক্তারপাড়া এলাকায় একটি শিয়ালকে জনতা পিটিয়ে মেরেছে। পরে পৌর কর্তৃপক্ষ সেটিকে মাটিচাপা দেয়।

মেয়র আরও জানান, এর আগে ২০১২ সালে এধরনের ঘটনা ঘটেছিল। তখন শতাধিক লোককে কামড়েছিল শিয়াল।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল তালুকদার জানান, আহতদের সবাইকে জলাতংক রোগের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ হয়ে উঠবেন।

এতে আতংকের কোনো কারণ নেই বলে জানান তিনি।