বিপুল রায়হানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা
বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে বিপুল রায়হানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গণভবনে তার স্ত্রী রুবি রায়হানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বিপুল রায়হান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন।
