২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের মধ্যে ট্রাভেল ব্যাগে শিশুর লাশ

রাজধানীর বনানী কাকলীতে একটি বাসের মধ্যে একটি ট্রাভেল ব্যাগে শিশুর লাশ পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বানানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে আব্দুল্লাহপুর থেকে দেশ বাংলা পরিবহনের একটি বাস ঢাকার কাকলী বাসস্টপ পেরুনোর পর যাত্রীরা পেছনে একটি ট্রাভেল ব্যাগটি পড়ে থাকতে দেখে।

মালিক না পাওয়ায় চালকের সহকারী ব্যাগ খুলে একটি শিশুর লাশ দেখে পুলিশকে খবর দেন।

“আনুমাণিক পাঁচ বছর বয়সী শিশুটির গায়ে কোনো পোশাক ছিল না। তার গলায় কালো দাগ রয়েছে।”

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শ্বাসরোধে ছেলে শিশুটি হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

চালকের সহকারী বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহিনুর বলেন, উত্তরা থেকে চারজন লোক একটি ব্যাগ নিয়ে উঠে বাসের পেছনে বসে। ওই যাত্রীরা কখন ও কোন স্টপেজে নেমে যায় তা সে জানাতে পারেনি।

বাসের চালক ও তার সহকারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

দেশ বাংলা পরিবহনের বাসটি আবদুল্লাহপুর থেকে গাবতলী রুটে চলাচল করে