২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাবনা শহরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 05:04 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, সোমবার ১২টার দিকে শহরের দিলালপুর মহল্লায় পাবনা-ঢাকা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

মৃত ইব্রাহিম মোল্লা (৫০) সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, শহরের দিলালপুর মহল্লার জনৈক আব্দুল মালেকের চারতলা বাড়ির নির্মাণকাজে বাইরের দেওয়ালে আস্তর করছিলেন ইব্রাহিম। এ সময় ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে স্পৃষ্ট হয়ে চারতলা থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।