লালমনিরহাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা সীমান্তের ওপারে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ।
রোববার ভোর রাতে বুড়িরহাট সীমান্তে ভারতের তিনশ’ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন উপজেলার নওদাবাস গ্রামের আব্দুল জলিলের ছেলে আলামিন শেখ (২৪), সুবাস চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র (১৭), লতাবর গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে সুমন রায় (১৬), প্রেমানন্দ রায়ের ছেলে অনিল কুমার (৩০) এবং ঘোঙ্গাগাছ গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে সন্তোষ কুমার রায় প্যালকা (১৮)।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, ভারতের নয়াদিল্লিতে কাজের খোঁজে যাচ্ছিলেন এ পাঁচজন।
যাওয়ার সময় সীমান্তের ৯১৩ নম্বর মূল পিলারের কাছে ভারতের তিনশ গজ অভ্যন্তর থেকে ভারতের সিতাই থানা পুলিশ তাদের আটক করে।
