২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাংসদের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজশাহীতে সাংসদ ওমর ফারুকের ব্যবসা প্রতিষ্ঠানে হাতবোমা ছড়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 11:19 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার রাতে নিউ মার্কেট এলাকা সংলগ্ন থিম প্লাজায় রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) সংসদ সদস্যের অফিসে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা একটি হাতবোমা ছুড়েছে পালিয়ে যায়। এ সময় ওমর ফারুক অফিসে ছিলেন না।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ শরিফুল ইসলাম শরিফ বলেন, জনবহুল ও ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় বিকট শব্দে হাতবোমা বিস্ফোণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে আধঘণ্টার মধ্যেই আবার পরিস্থিতি স্বাভাবিক হলেও দোকানগুলোতে ক্রেতার সংখ্যা কমে যায় বলে জানান শরিফ।