২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের পাশের পাহাড়ের পাদদেশে একটি বস্তিঘর আগুনে পুড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 10:36 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে লাগা আগুনে সেমিপাকা ওই ঘর পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

দমকল বাহিনীর বিভাগীয় সহকারী পরিচালক ইয়াহিয়া আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ের নিচে বস্তির ঘরে আগুন লাগে। কিভাবে এর সূত্রপাত তা জানা যায়নি।

“তবে পাশেই একটি সিএনজি ফিলিং স্টেশন আছে। আগুন ছড়িয়ে গেলে ভয়াবহ বিপর্যয় হতে পারত। এ কারণে দুটি স্টেশনের ছয়টি গাড়ি নিয়ে আমার ছুটে আসি।”

দমকল কর্মকর্তা ইয়াহিয়া জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতি নিরূপন সম্ভব হয়নি।