২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগার মহাদেবপুরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের শিবরামপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা. রনি খাতুন (১৬) মহাদেবপুরের উত্তরগ্রাম ইউনিয়নের বামনছাতা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে এবারে বামনছাতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, রনি শুক্রবার এসএসসির ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষা দিয়ে মহাদেবপুর সদর থেকে আরও কয়েকজনসহ ব্যাটারিচালিত রিকশায় বামনছাতা গ্রামে বাড়ি ফিরছিল।

শিবরামপুর মোড় অতিক্রমকালে রনির ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গেলে রনি রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অটোরিকশা চালক পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।