মধুখালী পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার জেলা নিবার্চন কর্মকর্তা ও মধুখালী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কাজ চলে।
ফরিদুল ইসলাম জানান, মধুখালী পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২৯ তারিখের অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে মোট ১৬ হাজার ৩৯৫ জন ভোটার তাদের মেয়র ও কাউন্সিলর নির্বাচন করবেন।
মেয়র পদে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, নাগরিক কমিটি সমর্থিত খন্দকার মোরশেদ রহমান লিমন (নারকেল গাছ), উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সতেজ (জগ), উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল আলীম মানিক (মোবাইল ফোন) এবং সাবেক ছাত্রদল নেতা হামিদুজ্জামান প্রিন্স (কম্পিউটার)।
পুরুষ কাউন্সিল পদে ৪৩ জন এবং নারী কাউন্সিল পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তিনি জানান।
আগামী ২৯ মার্চ মধুখালী পৌরসভায় ভোট গ্রহণ হবে।
