২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পেট্রোল বোমা হামলা: বিএনপিকর্মীর জবানবন্দি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় আটক বিএনপিকর্মী শহীদুল ইসলাম বিজয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ এই জবানবন্দি রেকর্ড করেন।

২৭ ফেব্রুয়ারি ওই পেট্রোল বোমা হামলায় কবির হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গত শনিবার রাতে সদর উপজেলার সিদ্ধিরঞ্জের শিমরাইল এলাকা থেকে শহিদুল ইসলাম বিজয়কে গ্রেপ্তার করা হয়। 

আদালতে শহীদুল ইসলাম বিজয় ওই নাশকতার ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করেন।

এ নিয়ে ওই মামালায় বিজয় ও আরেক গ্রেপ্তার মামুনসহ তিনজন আদালতে   ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।