সোনারগাঁওয়ে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে লাশটি পাওয়া যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম জানান, ভোরে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন রয়েছে। তার পরনে কালো রংয়ের ফুল প্যান্ট, ফুলহাতা ডোরা শার্ট ও পায়ে জুতা ছিল।
দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যার পর লাশ এখানে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
