২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খড়ের গাদায় লুকানো বাক্সে পেট্রোল ও হাতবোমা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে খড়ের গাদায় লুকানো একটি কাঠের বাক্স থেকে নয়টি পেট্রোল বোমা ও তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

রোববার সকাল ১১টার দিকে ফুলমালীর চালা গ্রাম থেকে এসব বোমা উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার পরিদর্শক মাকসুদুল আলম জানান।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় জোয়াহের আলীর ছেলে আবু সাঈদ (৪৫) গরুর জন্য খড় আনতে বাড়ির পাশের খড়ের গাদায় যান।

সেখানে খড়ের নিচে একটি ছোট কাঠের বাক্স দেখতে পেয়ে সাঈদ প্রতিবেশীদের জানান। পরে তারা থানায় খবর দিলে সাগরদিঘী ফাঁড়ির পুলিশ গিয়ে বাক্স খুলে বোমা পায়।

পরিদর্শক মাকসুদ জানান, কারা সেখানে বোমাগুলো রেখেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।