২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশু ধর্ষণ, গ্রেপ্তার দুই

নীলফামারীতে এক শিশু ধর্ষণের অভিযোগে মামলার পর এতে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার সকালে ১২ বছর বয়সী ওই মেয়ের দাদা বাদী হয়ে নীলফমারী থানায় মামলাটি রায়ের করেন।

এতে বলা হয়, শুক্রবার রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাদিখোল গ্রামে ভাওয়াইয়া গানের স্থানীয় ওই শিশুশিল্পীকে ধর্ষণ করা হয়।

বাদী জানান, শুক্রবার সকালে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের ভাওয়াইয়া গানের ওই শিশু শিল্পী রংপুরের তারাগঞ্জে নানার বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় মশিউর ও সাদ্দাম নামের দুই যুবক নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপী আবাসনে মেয়েটির ওস্তাদের মেয়ের বিয়ের কথা বলে মোটর সাইকেলে করে তাকে নিয়ে যায়।

“এর পর ওস্তাদের বাড়ি থেকে রাতেই নিয়ে যাওয়া হয় সোনারায় ইউনিয়নের কাদিখোল গ্রামের আবু তাহেরের বাড়িতে। সেখানে আবু তাহের (৫০) তাকে ধর্ষণ করে।”

মেয়েটি তার ওস্তাদের মেয়ের কাছে ধর্ষণের বিষয়টি জানালে মেয়েটির সঙ্গে আসা মশিউরকে (২২) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সৈয়দপুর থানা বিষয়টি সদরের পুলিশকে জানালে রাতেই আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় আবু তাহের ও মশিউরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।