২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নসিমন উল্টে নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে তাবলীগ জামাতের দুই মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 01:56 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

নিহতরা হলেন- আব্দুল হালিম ও চাঁন মিয়া। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার মনতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে গুরুতর আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের উদ্ধৃত করে ওসি জানান, তিনদিনের তাবলীগ জামাত শেষে শুক্রবার রাত ১১টার দিকে মুসল্লিরা নসিমনে করে মুক্তাগাছার সত্রাশিয়া এলাকা থেকে বেগুনবাড়ির কান্দুলিয়ায় যাচ্ছিলেন। পথে মনতলা বাজারের কাছে ওই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজন মারা যান বলে জানান পুলিশ কর্মকর্তা কামাল।