সাভারে বাসচাপায় রিকশাচালক নিহত
ঢাকার সাভার উপজেলায় বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উলাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৩২) জয়পুরহাট সদরের সুন্দর গ্রামের জামিলুর রহমানের ছেলে।
সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে খলিলুর রহমানের মৃত্যু হয়।
পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
