২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমা-পাইপগান উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 11:50 AM

বুধবার দুপুরে উপজেলার দেওয়ানহাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মহাসড়কের পাশে ঝোপের মধ্যে একটি কার্টনে হাতবোমাগুলো ও পাইপগানটি রাখা ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

এগুলো কারা রেখেছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।