২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2015, 03:27 PM

Updated : 22 Aug 2022, 11:49 AM

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম সোমবার এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন শহরের নিশিন্দারা এলাকার সবুর মিয়ার ছেলে বিদ্যুৎ এবং জিল্লাল মিয়ার ছেলে রবিউল।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ স্থানীয় ফকিরউদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায় নিশিন্দারা এলাকার খোরশেদ হোসেনের মেয়ে খুশি।

পরে এলাকার ওই দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধারের পর ঘটনার দিনই খুশির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে বগুড়া সদর থানার এসআই ফুয়াদ তদন্ত শেষে বিদ্যুৎ ও রবিউলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।