ওয়ারী থেকে যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীর ওয়ারীর বনগ্রাম থেকে ঢাকা দক্ষিণ যুবদলের সহসভাপতি শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে বনগ্রামের একটি গলিতে ধাওয়া করে শরীফকে আটক করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের এই নেতার বিরুদ্ধে অবরোধে নশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
