২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ শহরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

নিহত আঁখি খাতুন (২২) সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে এবং শহরের চরমালশাপাড়া এলাকার মনিরুল ইসলামের স্ত্রী।

সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে শহরের চরমালশাপাড়ার কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে মনিরুল ও তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান এসআই রফিকুল।

নিহতের মা নাজমা বেওয়া বলেন, ৩/৪ বছর আগে শহরের চর মালশাপাড়ার মহল্লায় মনিরুল ইসলামের সঙ্গে আঁখির বিয়ে হয়। বিয়ের পরই প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মনিরুল। এতে বাধা দেওয়ায় আঁখিকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তিনি।

তিনি অভিযোগ করেন, এর জের ধরে বুধবার দুপুরে আঁখিকে হত্যা করে মনিরুল। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরের মধ্যে ধর্ণার সঙ্গে ঝুলিয়ে রাখে।

এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে।