২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ট্রাকে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের মধ্যে ভোলা শহরে পার্কিং করে রাখা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 04:10 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার সকালে শহরের খালপাড় সড়কে এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

ভোলা ফায়ার সাভির্সের ইনচার্জ বেলায়েত হোসেন জানান, ট্রাকটি খালপাড় সড়কে পাকিং করা ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা মডেল থানার ওসি মোবাশ্বের আলী বলেন, ট্রাকে অগ্নিসংযোগকারীদের খোঁজে শহরের বিভিন্নে স্থানে অভিযান চলছে।