বিআইডব্লিউটিএ-তে নতুন চেয়ারম্যান
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
নৌ-বাহিনীর কমডোর এম মোজাম্মেল হককে বিআইডব্লিউটি’র চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিতে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১১ সালের ৯ অক্টোবর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসাবে প্রেষণে নিয়াগ পান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শামছুদ্দোহা খন্দকার। আগামী ৩ মার্চ তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
নৌ কর্মকর্তা মোজাম্মেল হক শামছুদ্দোহার স্থলাভিষিক্ত হচ্ছেন।
