ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের সামনে ককটেল
বিএনপি জোটের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বিকালে এ এফ রহমান হলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের ফটকে এ ঘটনা ঘটে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের গেটে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি।
এ এফ রহমান হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মাঝখানে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় প্রেস।
ওয়াহেদুজ্জামান বলেন, “প্রেসের ভিতর থেকে ছোড়া হয়েছে। কর্মচারীদের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।”
