‘শাহবাগের গানের’ মোড়ক উন্মোচন
শাহবাগের আন্দোলন নিয়ে গাওয়া বাছাইকৃত ১৬টি গান নিয়ে অ্যালবাম বের করেছে গণজাগরণ মঞ্চ।
শনিবার ‘শাহবাগের গান’ শিরোনামের ওই অ্যালবামের মোড়ক উন্মোচন হয় শাহবাগের প্রজন্ম চত্বরে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, লেখক সাহদুজ্জামান, সাইদা সুলতানা এনি, সঙ্গিতা ইসলাম প্রমুখ।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার জানান, অসংখ্য গানের মধ্য থেকে বাছাই করা ১৬টি গান নিয়ে এই অ্যালবামটি তৈরি করা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে শাহবাগে ‘প্রদীপ প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করে জাগরণের কর্মীরা।
