২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার সন্ধ্যায় ধোবড়া তিন পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ ইদু (৪০) ওই গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগকর্মী বলে দাবি করেছে তার পরিবার।

চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মতিউর রহমান সিদ্দিকী জানান, সন্ধ্যা ৬টার দিকে আজাদ তিন পুকুরিয়া গ্রামের একটি দোকানে বসেছিলেন।

এ সময় ৭/৮ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান মতিউর।