২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছাত্রদলের মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ

বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালের মধ্যে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে তিনটি হাতবোমা ফাটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লক্ষ্মীবাজারের মহানগর মহিলা কলেজের গলিপথে এ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজের গলিপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানার নিয়ে ১০/১২ জন একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় সরকারি কবি নজরুল কলেজের সামনে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায় তারা।