২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারা অব্যাহত থাকবে, আশা রাষ্ট্রপতির

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 06:20 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “আমি আশা করি, সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

রাষ্ট্রপতি তার অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।”

 বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত আফগানিস্থানকে ১০৫ রানে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে ২৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪২ ওভার ৫ বলে ১৬২ রানে অলআউট হয় আফগানিস্তান।