বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ২
বিএনপি জোটের অবরোধের মধ্যে বগুড়া শাজাহানপুরে কয়লাবোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন।
সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মহাসড়কে উপজেলার বেতগাড়ি এলাকায় বাবলু সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ট্রাকচালক আব্দুল কাদের এবং তার সহকারী লিটন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছেন।
শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়লাবোঝাই ট্রাকটি বগুড়া হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাতে পেট্রোল বোমা ছুড়লে চালক ও সহকারী দগ্ধ হয়।
পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় বলে জানান তিনি।
